বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
বিজ্ঞাপন

গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম
গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদ

রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন এলাকা থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদ কর্মী এবং পুলিশের ৬টি প্লাটুন অংশ নেয়।

অভিযান চলাকালে পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি দিয়ে ফুটপাতের অবৈধ অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং উচ্ছেদকৃত মালামাল ও সরঞ্জামাদি জব্দ করে নেওয়া হয়।

অভিযানকালে সরজমিনে উপস্থিত থেকে তদারকি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তারা কেবল সেখানেই বসতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত মূল রাস্তা ও ফুটপাত সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে; এখানে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...