বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন
বিজ্ঞাপন

সৌদি আরবের দুটি সামরিক বিমানে হামলা

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম
সৌদি আরবের দুটি সামরিক বিমানে হামলা

সৌদি আরবের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এবার দেশটির দুটি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তারা। এই হামলাতেও ব্যবহার করা হয়েছে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে হুতি-সংশ্লিষ্ট টেলিভিশনে দেওয়া ভাষণে এই তথ্য জানান গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে।

তিনি বলেন, মঙ্গলবার রাতে মহান আল্লাহ তায়ালার সহায়তায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্যবস্তু করে।

তার ভাষ্য অনুযায়ী, প্রথম বিমানটিকে সৌদি আরবের নজরান বিমানবন্দরে ও দ্বিতীয় বিমানটিকে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে লক্ষ্যবস্তু করা হয়। তিনি দাবি করেন, উভয় অভিযানই নির্ধারিত লক্ষ্য অর্জনে সফল হয়েছে।

ইয়াহিয়া সাসে আরও বলেন, সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তার দাবি, ড্রোনটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...