বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন
বিজ্ঞাপন

বাল্যবিবাহের বিরুদ্ধে চলা অভিযানে আসামে ৫ শতাধিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম
বাল্যবিবাহের বিরুদ্ধে চলা অভিযানে আসামে ৫ শতাধিক গ্রেপ্তার

ভারতের আসামে বাল্যবিবাহের বিরুদ্ধে চলা রাজ্যব্যাপী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৫০০ জনের বেশি অভিযুক্তকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ২৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৪১টি মামলা নথিভুক্ত হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। আমরা অসমকে বাল্যবিবাহমুক্ত রাজ্যে পরিণত করব।’

২০২৩ সালে শুরু হওয়া এই বিশেষ অভিযানের আওতায় অসম পুলিশ ধারাবাহিকভাবে রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আসছে। অপ্রাপ্তবয়স্কদের বিয়েতে বর ছাড়াও বিয়ের আয়োজন, সহায়তা বা সম্পাদনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার ধুবড়ি জেলায় সদর থানার অধীনে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গৌরীপুর, গোলকগঞ্জ, আগমনী, সাপটগ্রাম, বিলাসিপাড়া, চাপর এবং ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় আরও ৪৬ জনকে। নগাঁও জেলার জুরিয়া আরও ৪৬ জনকে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...