বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
বিজ্ঞাপন

আসামকে বাল্য বিবাহমুক্ত করার ঘোষণা, অভিযানে ৫ শতাধিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম
আসামকে বাল্য বিবাহমুক্ত করার ঘোষণা, অভিযানে ৫ শতাধিক গ্রেপ্তার

ভারতের আসাম রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে চলা রাজ্যব্যাপী অভিযানে ৫০০ জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ২৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ৫২৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৪১টি মামলা নথিভুক্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন অপ্রাপ্তবয়স্ক কনের সঙ্গে বিয়ে করা বর, সেই বিয়ের আয়োজন বা সহায়তা করার অভিযোগে অভিযুক্ত বাবা-মা ও অভিভাবকেরা। তাদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। আমরা অসমকে বাল্যবিবাহমুক্ত রাজ্যে পরিণত করব।"

২০২৩ সালে শুরু হওয়া এই বিশেষ অভিযানের আওতায় অসম পুলিশ ধারাবাহিকভাবে রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আসছে। অপ্রাপ্তবয়স্কদের বিয়েতে বর ছাড়াও বিয়ের আয়োজন, সহায়তা বা সম্পাদনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার ধুবড়ি জেলায় সদর থানার অধীনে ১৮ জনকে গ্রেফতার করা হয়। পরে গৌরীপুর, গোলকগঞ্জ, আগমনী, সাপটগ্রাম, বিলাসিপাড়া, চাপর এবং ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় আরও ৪৬ জনকে। নগাঁও জেলার জুরিয়া আরও ৪৬ জনকে।

নগাঁও জেলার জুরিয়া এলাকাতে একটি সম্ভাব্য বাল্যবিবাহের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে গ্রেফতার হয়েছেন ৫ জন। চরাইদেও জেলার মোরানহাট এলাকায় বাল্যবিবাহ সংক্রান্ত মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বকো-ছয়গাঁও সহ-জেলায় কলহিকাশ, সোনতলি এবং মন্দিরা-সহ একাধিক এলাকায় রাতভর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১২ জনকে ধরা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...