বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
বিজ্ঞাপন

বিচারকের বাসার সামনে ও কলাবাগানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম
বিচারকের বাসার সামনে ও কলাবাগানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে কলাবাগান বাসস্ট্যান্ড এলাকাতেও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পৃথক দুই ঘটনায় এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বিচারক মঞ্জুরুল বাছিদ জুমার নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার ঠিক আগে তার বাসার সামনে এ ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, সেখানে অন্তত চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও তিনটি ককটেল উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, বিচারকের বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করার পর বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...