বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুনআজকের নামাজের সময়সূচি: ১৯ নভেম্বর ২০২৬নিষিদ্ধ দলের কর্মসূচি: সহিংসতা মোকাবিলায় সতর্কতা বাড়াল পুলিশ
বিজ্ঞাপন

যে কোনো সময় ইরানকে অচল করে দিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
যে কোনো সময় ইরানকে অচল করে দিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ওয়াশিংটন ইতোমধ্যে তেহরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় ইরানকে অচল করে দিতে পারে।

রোববার (১ নভেম্বর) কানসাস অঙ্গরাজ্যের সালিনা শহরে মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে নিজের ৩০তম ও শেষ নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন ট্রাম্প।

বক্তব্যে ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা চাইলে যে কোনো সময় তাদের অচল করে দিতে পারি।’ এ সময় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

তবে তাৎক্ষণিকভাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে ওয়াশিংটন সংযম দেখাচ্ছে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আমরা ভালো আচরণ করার চেষ্টা করছি। কখনো কখনো এমনটা করার প্রয়োজন হয় না। আমরা কিছুটা ভালো থাকার চেষ্টা করছি। তবে আমার মনে হয়, বিষয়টি খুব কাছাকাছি চলে এসেছে। আমরা শুধু তাদের অচল করে দেব। তাতেই সবকিছুর অবসান ঘটবে।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...