বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, জয়ের আশা ডেমোক্র্যাটদের

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ এএম
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, জয়ের আশা ডেমোক্র্যাটদের

ইসরায়েলকে নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা

ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি নিরাপত্তা সহায়তা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তাসংস্থা এএফপির খবরে জানা যায়, ট্রাম্প বলেন, এই সহায়তা বন্ধে ইসরায়েলের আপত্তি নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৯ সালে কার্যকর হওয়া সহায়তা চুক্তিটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলকে বছরে ৩৮০ কোটি ডলার সহায়তা দেওয়ার কথা ছিল।

ট্রাম্প বলেন, ‘ইসরায়েল আমাদের এক নম্বর মিত্র। অন্য যেকোনো দেশের তুলনায় আমরা তাদের বেশি সহায়তা দিই। এখন তাদের আর সেই সহায়তার প্রয়োজন নেই। তবে তাদের প্রয়োজন হলে আমি সহায়তা অব্যাহত রাখার পক্ষেই বলতাম। ইসরায়েলের প্রয়োজন হলে আমরা তাদের সহায়তা করব।’

কাউন্সিল অন ফরেন রিলেশনসের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্র দেশটিকে অর্থনৈতিক ও সামরিক খাতে ৩০ হাজার কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে। মূল্যস্ফীতি সমন্বয়ের পর এই হিসাব করা হয়েছে। ১৯৪৬ সালের পর থেকে যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশকে এত বেশি সহায়তা দেয়নি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...