তিসির বীজের স্বাস্থ্যগুণ এবং সহজ ৫ রেসিপি


ফ্লেক্সসিড ওটমিল
উপকরণ: আধা কাপ ওটস, ১ কাপ পানি বা দুধ, ১ টেবিল চামচ তিসির বীজের গুঁড়া, বাদামকুচি ও তাজা ফল।
প্রস্তুত প্রণালি: ওটস দুধ বা পানিতে ফুটিয়ে নরম করে রান্না করে নিন। নামানোর পর তাতে তিসির বীজ গুঁড়া মিশিয়ে ওপরে বাদামকুচি ও তাজা ফল ছড়িয়ে দিন।
ফ্লেক্সসিড এনার্জি বল
উপকরণ:১ কাপ বীজ ছাড়া খেজুর, আধা কাপ কাজু ও কাঠবাদাম, কোয়ার্টার কাপ তিসির বীজের গুঁড়া, ২ টেবিল চামচ কোকো পাউডার।
প্রস্তুত প্রণালি: খেজুর ও বাদাম ফুড প্রসেসরে পেস্ট করে নিন। এবার তিসির বীজ গুঁড়া ও কোকো পাউডার দিয়ে ভালো করে মেখে ছোট ছোট গোল বল বানিয়ে নিন। পরিবেশনের আগে ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
ফ্লেক্সসিড দই পারফে
উপকরণ:১ কাপ টক দই বা গ্রিক দই, ১ টেবিল চামচ তিসির বীজের গুঁড়া, আধা কাপ কাটা ফল বা বেরি, ২ টেবিল চামচ গ্রানোলা।
প্রস্তুত প্রণালি: একটি কাচের গ্লাসে দই, কাটা ফল এবং তিসির বীজের গুঁড়ার স্তর তৈরি করুন। ওপরে একটু গ্রানোলা ছড়িয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
ফ্লেক্সসিড স্যালাড ড্রেসিং
উপকরণ: ২ টেবিল চামচ তিসির বীজের গুঁড়া, কোয়ার্টার কাপ অলিভ অয়েল, ২ টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার, ১ চা-চামচ মধু, স্বাদমতো লবণ ও গোলমরিচগুঁড়া।
প্রস্তুত প্রণালি: একটি পাত্রে জলপাই তেল, ভিনেগার, মধু, লবণ ও গোলমরিচ ভালো করে মিশিয়ে নিন। শেষে তিসির বীজের গুঁড়া দিয়ে নেড়ে নিন। যেকোনো তাজা সবজির সালাদের ওপরে এই ড্রেসিং ছড়িয়ে পরিবেশন করুন।
সূত্র:হেলথশর্টস

