ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর লেমন কার্ড

ডিম ছাড়া লেমন কার্ড তৈরির রেসিপি
উপকরণ
তাজা লেবুর রস: আধা কাপ (কমপক্ষে ২টি লেবু)
লেবুর খোসা কুচি: ১টি লেবুর
ম্যাপল সিরাপ: কোয়ার্টার কাপ
আনসুইটেনেড নারকেল দুধ বা আমন্ড মিল্ক: ১ কাপ
কর্নফ্লাওয়ার:২ টেবিল চামচ
নারকেল তেল:১ টেবিল চামচ
প্রণালি
একটি ছোট সস প্যানে লেবুর রস, জেস্ট, ম্যাপল সিরাপ এবং নারকেল দুধ একসঙ্গে মিশিয়ে নিন। এবার এতে ধীরে ধীরে কর্নফ্লাওয়ার মেশাতে থাকুন, যাতে কোনো দলা পেকে না যায়। মাঝারি আঁচে পাঁচ মিনিট ধরে বা মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকুন। নামানোর আগে নারকেল তেল মিশিয়ে মসৃণ করুন। ঠান্ডা করে ফ্রিজে রেখে ব্যবহার করুন।
লেমন কার্ড দিয়ে কী খেতে পারেন
রুটি ও বেকড আইটেম: টোস্ট, মাফিন ও প্যানকেক।
ডেজার্ট: কেক, কাপকেক, চিজ কেক ও টার্ট।
দুগ্ধজাত খাবার: দই ও ওটমিল।
ফলমূল: স্ট্রবেরি, ব্লুবেরি, রাস্পবেরি, কলা ও কিউই।
যেভাবে একে স্বাস্থ্যকর করে তুলবেন
বাজারের কেনা লেমন কার্ডে প্রচুর রিফাইনড চিনি থাকে। সেগুলো স্থূলতা ও হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই চিনি ও মাখনের বদলে স্বাস্থ্যকর বিকল্প বেছে নিতে পারেন। রিফাইনড চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন, যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। মাখনের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করলে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল বাড়ার ঝুঁকি থাকে না।
সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া
- লেবুতে বেশি অ্যাসিড থাকায় অতিরিক্ত খেলে বুকজ্বালা বা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে।
- যাঁদের ডিমে অ্যালার্জি আছে, তাঁরা ডিম ছাড়া ভেগান রেসিপিটি অনুসরণ করতে পারেন।
- লেবুর রসে পটাশিয়াম ও সাইট্রিক অ্যাসিড থাকে, তাই কিডনি রোগীদের এটি পরিমিত খাওয়া উচিত।
সূত্র:হেলথ শর্টস

