শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকারসিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন ড. খন্দকার মোশাররফ হোসেনমিরসরাইয়ে পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহতআইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমানরোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমারবৃষ্টিভেজা শীতের আমেজ, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপআওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে: মীর শাহে আলমহৃদয়কে শাস্তি দিল আইসিসিক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষশেখ হাসিনার আহ্বানে কোথাও লকডাউন পালিত হয়নি: আবদুস সালাম
বিজ্ঞাপন

বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ
ব্রকলি ও আলুর ক্রিমি স্যুপ। ছবি: পেক্সেলস
ব্রকলি ও আলুর ক্রিমি স্যুপ। ছবি: পেক্সেলস

ব্রকলি ও আলুর ক্রিমি স্যুপ

ব্রকলিতে রয়েছে ভিটামিন সি, জিঙ্ক, আয়রন ও ফাইটোকেমিক্যাল, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। সঙ্গে আলুর সামান্য ক্রিমি ভাব স্যুপটিকে দেয় দারুণ স্বাদ ও তৃপ্তি।

উপকরণ: মাঝারি আকারের ব্রকলির ফুল ১.৫ কাপ, মাঝারি আলু ১টি (খোসা ছাড়িয়ে কিউব কাটা), পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কোয়া ২টি, মাখন ১ টেবিল চামচ, চিকেন বা ভেজিটেবল স্টক/পানি ৩ কাপ, গোলমরিচ গুঁড়ো ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি:হাঁড়িতে মাখন গলিয়ে পেঁয়াজ ও রসুন হালকা নেড়ে নিন। এরপর আলু ও ব্রকলির টুকরোগুলো দিয়ে ২ মিনিট নেড়ে পানি বা স্টক ও লবণ দিন। সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে সামান্য ঠান্ডা করুন এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানিয়ে নিন। আবার হাঁড়িতে ঢেলে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে এক বলক তুলে নামিয়ে নিন।

ঠান্ডার দিনে হালকা অথচ ভরপুর পুষ্টির খোঁজ করলে খেতে পারেন মাশরুম, বার্লি ও শাকের পুষ্টিকর স্যুপ। ছবি: পেক্সেলস
ঠান্ডার দিনে হালকা অথচ ভরপুর পুষ্টির খোঁজ করলে খেতে পারেন মাশরুম, বার্লি ও শাকের পুষ্টিকর স্যুপ। ছবি: পেক্সেলস

মাশরুম, বার্লি ও শাকের পুষ্টিকর স্যুপ

ঠান্ডার দিনে হালকা অথচ ভরপুর পুষ্টির খোঁজ করলে এই স্যুপটি সেরা। বার্লি ও মাশরুমের ফাইবার এবং শাকের খনিজ উপাদান শরীরের শক্তি ধরে রাখতে ও রোগ প্রতিরোধে দারুণ কাজ করে।

উপকরণ: বার্লি ১/৩ কাপ (আগে থেকে ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখা), মাশরুম কুচি আধা কাপ, পালংশাক বা লালশাক কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, আদা-রসুন কুচি ১ চা-চামচ, তেল ১ চা-চামচ, পানি ৩.৫ কাপ, লবণ ও গোলমরিচ গুঁড়ো স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: হাঁড়িতে সামান্য তেলে পেঁয়াজ, আদা ও রসুন হালকা ভেজে মাশরুম দিয়ে দিন। মাশরুম নরম হলে ভেজানো বার্লি, পানি ও লবণ দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করুন। বার্লি নরম হয়ে এলে শাক কুচি ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে নিন।

কেবল সুষম খাবারই নয়, পর্যাপ্ত ঘুম, হালকা শরীরচর্চা আর বদলে যাওয়া আবহাওয়ায় নিজেকে উষ্ণ রাখাই এই ঋতুতে সুস্থ থাকার সেরা উপায়।

সূত্র:হেলথ লাইন

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...