বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

বয়স্কদের মতো পেছনে হাত বেঁধে হাঁটেন যাঁরা, তাঁদের ব্যক্তিত্ব কেমন

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম
বয়স্কদের মতো পেছনে হাত বেঁধে হাঁটেন যাঁরা, তাঁদের ব্যক্তিত্ব কেমন

তবে হাত পেছনে রেখে হাঁটার ভঙ্গি যেমন সহজে কাছে যাওয়ার সুযোগ তৈরি করছে বলে মনে হতে পারে, তেমনি এতে কর্তৃত্বের প্রকাশও থাকতে পারে। বুক খোলা রেখে সোজা হয়ে হাঁটার মাধ্যমে একজন মানুষকে শান্ত ও পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকা ব্যক্তি বলে মনে হতে পারে। যেন তিনি সম্ভাব্য কোনো হুমকি নিয়ে উদ্বিগ্ন নন। এ কারণেই বিশ্বনেতা, সামরিক বাহিনীর সদস্য, শিক্ষক এবং এ ধরনের দায়িত্বে থাকা ব্যক্তিদের অনেককে এমন ভঙ্গিতে হাঁটতে দেখা যায়। এতে একই সঙ্গে কর্তৃত্বপূর্ণ ও সহজে কাছে যাওয়া যায়—এমন ভাবমূর্তি তৈরি হতে পারে। হাত পেছনে রাখায় আত্মরক্ষামূলক ভঙ্গি কম প্রকাশ পায়, আবার সোজা হয়ে হাঁটার কারণে কর্তৃত্বের ভাব ফুটে ওঠে।

এই ভঙ্গির সঙ্গে মানসিকতার সম্ভাব্য সম্পর্কের পাশাপাশি কিছু শারীরিক সুবিধার কথাও বলা হয়। হাত পেছনে রেখে হাঁটলে আত্মবিশ্বাসী ভঙ্গি প্রকাশের পাশাপাশি শরীরের অঙ্গবিন্যাস বা পোস্টার ঠিক রাখতেও সহায়তা করতে পারে। এভাবে হাত রাখলে স্বাভাবিকভাবেই কাঁধ পেছনের দিকে যায় এবং বুক প্রসারিত হয়। এতে মেরুদণ্ড সোজা রাখা ও তার স্বাভাবিক সারিবদ্ধতা বজায় রাখা সহজ হতে পারে। অবশ্য একবার এভাবে হাঁটলেই শরীরের ভঙ্গি ঠিক হয়ে যাবে, এমন নয়। তবে নিয়মিত এভাবে হাঁটার অভ্যাস সঠিক অঙ্গবিন্যাসকে স্বাভাবিক অভ্যাসে পরিণত করতে সহায়তা করতে পারে।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...