বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

প্রাচ্যের মুক্তা মালয়েশিয়ার পেনাং

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ এএম
প্রাচ্যের মুক্তা মালয়েশিয়ার পেনাং

আধ্যাত্মিকতা এবং প্রকৃতির অপূর্ব সম্মিলন দেখতে চাইলে ঘুরে আসতে হবে মালয়েশিয়ার বৃহত্তম বৌদ্ধমন্দির ‘কেক লোক সি’। জর্জ টাউনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে নান্দনিক খোদাইয়ের ‘খু কংসি’ ক্ল্যান হাউস, পানির ওপর চীনা পরিবারগুলোর তৈরি কাঠের বাড়িওয়ালা ‘ক্ল্যান জেটিজ’ এবং জমকালো ‘পিন্যাং পেরানাকান ম্যানসন’। ঐতিহ্যবাহী ক্ল্যান হাউসগুলো অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করছে। স্থানীয় পেডেলচালিত রিকশায় চড়ে জর্জ টাউনের ঐতিহাসিক অলিগলি ঘুরে বেড়ানোর মজাই আলাদা। রঙিন শপহাউস, প্রাচীন মন্দির ও ঔপনিবেশিক ভবনগুলোর পাশ দিয়ে ধীরগতিতে চলার সময় কোনো লোকাল ক্যাফেতে চা-কফি পানের অভিজ্ঞতা আপনাকে পেনাংয়ের সত্যিকারের স্থানীয় বাসিন্দার অনুভূতি দেবে।

পেনাং হিল এবং অত্যাধুনিক কেব্‌ল কার: প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত পেনাং হিল বায়োস্ফিয়ার রিজার্ভে যাওয়া চাই-ই চাই। বোটানিক গার্ডেন থেকে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য তৈরি করা ১০ মিনিটের নতুন ড্রামাটিক কেব্‌ল কার রাইড থেকে পুরো দ্বীপের প্যানারামিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করবে। এ ছাড়া রয়েছে অরগানিক ফার্ম ট্রেইল ও হিল-টু-প্লেট রান্নার অভিজ্ঞতা।

ম্যানগ্রোভ বনাঞ্চল ও রিভার ক্রুজ: কেবল সৈকতই নয়, পেনাংয়ের মূল ভূখণ্ডের সতুঙ্গাই জুরু নদীতে রয়েছে দুই ঘণ্টার ‘পেনাং রিভার ক্রুজ’। ম্যানগ্রোভ বনাঞ্চল ঘুরে দেখা, সামুদ্রিক কাঁকড়া ধরা এবং গ্রামীণ কম্পং জীবনের আসল রূপ উপভোগ করার সুবর্ণ সুযোগ রয়েছে এখানে।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...