বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়ালা ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক২০ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম
ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়ালা ফের গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, দিলীপ কুমারের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একটি মামলা রয়েছে। মূলত সিআইডির অনুরোধেই বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি কী সংক্রান্ত মামলা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

পেছনে রয়েছে আরও অভিযোগ

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে অভিযান চালিয়ে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাঁর বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরাচালান ছাড়াও প্রতারণা, জালিয়াতি এবং অর্থপাচারের বেশ কিছু গুরুতর অভিযোগ ছিল।

র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর ঢাকার বাড্ডা এলাকায় কিশোর হৃদয় আহমেদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই মামলায় তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। পরে আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে ছাড়া পান এই ব্যবসায়ী। জামিনে মুক্ত হওয়ার পর এবার সিআইডির মামলায় নতুন করে তাঁকে গ্রেপ্তার করল গোয়েন্দা পুলিশ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...