২০২৭ সালে কোন মাসে কত ঐচ্ছিক ছুটি, দেখে নিন তালিকা

সেপ্টেম্বর: চাঁদ দেখা সাপেক্ষে ১৩ সেপ্টেম্বর, সোমবার ফাতেহা-ই-ইয়াজদহম পালিত হতে পারে। এই উপলক্ষে মুসলিমরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমার সম্ভাব্য তারিখ ১৫ সেপ্টেম্বর, বুধবার। আর সনাতন ধর্মাবলম্বীদের মহালয়া অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এ দিন এই ধর্মের চাকরিজীবীরা ঐচ্ছিক ছুটি কাটাতে পারবেন। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এ সময় টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ থাকবে।
অক্টোবর:সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে ১০ অক্টোবর, রোববার। এর আগের দিন ৯ অক্টোবর শনিবার নবমীতে নির্বাহী আদেশে ছুটি থাকবে। তার আগের দুই দিন, অর্থাৎ ৭ ও ৮ অক্টোবর সপ্তমী ও অষ্টমী উপলক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন সনাতন ধর্মাবলম্বী চাকরিজীবীরা। সে হিসাবে ২০২৭ সালের দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ থাকবে। এদিকে ১৪ অক্টোবর বৃহস্পতিবার লক্ষ্মীপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ থাকবে এ সময়। একই দিন, অর্থাৎ ১৪ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমার সম্ভাব্য তারিখ। ফলে এই ধর্মের চাকরিজীবীরাও এ সময় টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন। এদিকে ২৮ অক্টোবর বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে এ দিন ঐচ্ছিক ছুটি কাটানোর সুযোগ রয়েছে। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এ সময়ও টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন এ ধর্মের চাকরিজীবীরা।

