বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র
বিজ্ঞাপন

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে কাল, চলবে ৮ কার্যদিবস

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে কাল, চলবে ৮ কার্যদিবস

অধ্যাদেশ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সংসদ অধিবেশন না থাকলে কোনো আইন করার প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। এটি আইনের মতোই কার্যকর হয়। সংসদ বসার পর প্রথম দিনেই অধ্যাদেশ সংসদে উত্থাপন করতে হয়। ৩০ দিনের মধ্যে সংসদে পাস না হলে অধ্যাদেশের কার্যকারিতা থাকে না বলে জানান তিনি।

তিনটি অধ্যাদেশের বিষয়ে চিফ হুইপ বলেন, ‘অধ্যাদেশগুলো তিন দিন আগেই তাদের কাছে পৌঁছে গেছে, সবার কাছে।’

এগুলো হলো সরকারি ক্রয়সংক্রান্ত অধ্যাদেশ, মূল্য সংযোজন কর (ভ্যাট) সংক্রান্ত অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ।

অধ্যাদেশগুলো নিয়ে বিরোধী দলের প্রস্তুতির বিষয়ে প্রশ্ন করা হলে চিফ হুইপ বলেন, এগুলো স্থায়ী কমিটিতে যাবে। সেখানে আলোচনা শেষে এক বা দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব হবে। প্রয়োজন হলে কিছু শব্দ বা অক্ষরে পরিবর্তন আসতে পারে। বিরোধীদলীয় নেতার দেশের বাইরে যাওয়ার বিষয়টিও অধিবেশন সংক্ষিপ্ত করার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...