বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

দেশের বিভিন্ন সরকারি কলেজে ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৮ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাদের কর্মস্থল নির্ধারণ করা হয়। তাদের বৃহস্পতিবারের (১২ নভেম্বর) মধ্যে সংশ্লিষ্ট কলেজে যোগদান করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে ৩৯৮ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্ত প্রভাষক0রা বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে (আরডিএ) সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর যোগদান করেন।

এরপর ১-৮ নভেম্বর পর্যন্ত ৮ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করেন তারা। প্রশিক্ষণ শেষে ৩৩৯ জনকে তাদের নির্ধারিত সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...