আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটির প্রকল্প আসছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী শাহে আলম সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
স্থানীয় সরকার মন্ত্রী জানান, আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে ৩ হাজার ৫৪৪ কোটি ৭১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন। এ প্রকল্পের আওতায় দেশের সবগুলো উপজেলা সম্পৃক্ত রয়েছে।
জাতীয় থেকে আরও পড়ুন

