বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিন
বিজ্ঞাপন

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রল বোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রল বোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবির প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এবং আলামত পর্যালোচনা করে পেট্রল বোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পেট্রল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীর কাছ থেকেও এ ধরনের তথ্য পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে পেট্রল বোমা ব্যবহার করা হয়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক তার ও সংযোগে দুর্বলতা ছিল বলে ছবি, অডিও ও ভিডিওসহ বিভিন্ন আলামত থেকে প্রাথমিকভাবে মনে হচ্ছে। একটি ছবিতে শর্টসার্কিটের মতো ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি অনুমাননির্ভর। তদন্ত শেষ হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেউ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকলে অধিকতর তদন্তে তা প্রকাশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ইতিমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেটির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, অনেকটা পরিত্যক্ত বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা বেশি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...