বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রসাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনাম
বিজ্ঞাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ এএম
মাদ্রাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

ডা. বিটু চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের সর্বোচ্চ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উদ্বিগ্ন অভিভাবকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক। শিক্ষার্থীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদ্রাসার অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৯৪ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। তাদের দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে থাকা এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে লাইফ সাপোর্ট থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ সময় ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. পিয়াস কর্মকার, ডা. মাশকুরুল আলম মিনার, ডা. আফরোজা আক্তার, ডা. আজিজুল শরীফ, ডা. সবুজ আল মাহমুদসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...