বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেত্রকোনায় ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুনশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’
বিজ্ঞাপন

ফ্রিতে ড্রাইভিং শেখাবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
ফ্রিতে ড্রাইভিং শেখাবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার

ফ্রিতে ড্রাইভিং শেখানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় ২০ হাজার পেশাদার চালকের দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি রোববার (১৫ নভেম্বর) শুরু হচ্ছে।

প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) নামের দুটি প্রকল্পের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। বিআরটিসির চলমান এ কর্মসূচির অংশ হিসেবেই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এদিকে, বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারীও প্রশিক্ষণ নিচ্ছেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...