সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আশরাফ আলীর ছোট ভাই রেজাউল অভিযোগ করেন, তাঁর ভাই দোকানে বসে থাকা অবস্থায় ২০ থেকে ৩০টি মোটরসাইকেলে করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এসে হামলা চালান। তাঁদের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার ও হজরত আলী। মৃত্যুর আগে তাঁর ভাই হামলায় জড়িত অনেকের নাম বলে গেছেন।
অভিযোগের বিষয়ে জানতে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

