বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারতের শর্ত নিয়ে কোনো আলোচনাই হয়নি: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারতের শর্ত নিয়ে কোনো আলোচনাই হয়নি: শামা ওবায়েদ

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে একাধিকবার ভারতকে চিঠি পাঠানো হয়েছে।’

ট্রাভেল পাস বা অন্য উপায়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিকল্প সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘চুক্তিই তো রয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ব্যবহার হবে না কেন? যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে ভারত সরকারের এই চুক্তির সুবিধা নিয়ে আইনগত সহায়তা করা উচিত।’

শেখ হাসিনাকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় টানাপোড়েনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শেখ হাসিনার ব্যক্তিস্বার্থের চেয়েও অনেক বড় এবং ব্যাপক। সীমান্ত, নদী ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।’

তথ্যসূত্র: বাসস

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...