বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও দক্ষ হয়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। ভবিষ্যতে কর্মজীবনে সফল হওয়া এবং নেতৃত্ব দেওয়ার জন্য এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...