বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে চীনে চিপ পাচারের অভিযোগতথ্য না দেওয়ায় কলেজ অধ্যক্ষকে জরিমানাপুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্তমালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা জামায়াতের, যা যা করবে দলটিমিয়ানমারে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ পেয়েছে আইসিজেপুরুষের ফ্যাশনে জেমস বন্ডের স্টাইল আজও যে কারণে প্রাসঙ্গিকআকভানের প্রভাবে বিপাকে উপকূলের জেলে, মোংলায় পণ্য খালাসে ধীর গতিক্যানসার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানেরডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫
বিজ্ঞাপন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা

স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিনের স্বাস্থ্য পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সব পরীক্ষার প্রতিবেদন অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এসব প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগপর্যন্ত আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তাঁর যাবতীয় ব্যয় বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোসহ এ-সংক্রান্ত সব খরচও বহন করতে হবে ওই মেডিকেল সেন্টারকে।

প্রতিটি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষা-নিরীক্ষার উপকরণ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। কর্মীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থাও রাখতে হবে। পাশাপাশি প্রতিটি সেন্টারের প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়ন তদারকিতে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে। কোনো মেডিকেল সেন্টার এসব শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...