পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে তাঁদের বরখাস্তের আদেশ দেয়। আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জাতীয় থেকে আরও পড়ুন

