বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পুরুষের ফ্যাশনে জেমস বন্ডের স্টাইল আজও যে কারণে প্রাসঙ্গিক

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
পুরুষের ফ্যাশনে জেমস বন্ডের স্টাইল আজও যে কারণে প্রাসঙ্গিক

ফ্যাশন ইতিহাসে এমন কয়েকজন নায়কের চরিত্র রয়েছে, যাঁরা সময়ের সীমানা পেরিয়ে হয়ে উঠেছেন স্টাইল ও আভিজাত্যের চূড়ান্ত মানদণ্ড। এই তালিকার শীর্ষে নিঃসন্দেহে রয়েছেন ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্ট জেমস বন্ড। ছয় দশকের বেশি সময় ধরে রুপালি পর্দায় বন্ডের উপস্থিতি শুধু অ্যাকশন বা রোমাঞ্চের সংজ্ঞাই বদলে দেয়নি, বরং আধুনিক পুরুষের ওয়ার্ডরোব কেমন হওয়া উচিত, তারও এক অলিখিত ব্যাকরণ তৈরি করেছে।

১৯৬২ সালে ‘ডক্টর নো’ ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড। এরপর ছয় দশকের বেশি সময়ে বিভিন্ন অভিনেতার হাত ধরে বদলেছে বন্ড বা এজেন্ট ০০৭-এর চেহারা, পোশাক, চুলের স্টাইল ও ব্যক্তিত্ব। কারও বন্ড লুকে ছিল ক্ল্যাসিক ব্রিটিশ আভিজাত্য, কারও ক্ষেত্রে আধুনিক ফ্যাশন ও অ্যাকশনধর্মী উপস্থিতি; বিশেষ করে তাঁর স্যুট, চুলের ছাঁট, ঘড়ি ও সামগ্রিক সাজপোশাক পুরুষদের ফ্যাশনে গভীর প্রভাব ফেলেছে। জেনে নিন ১৯৬২ থেকে আজ পর্যন্ত কেন জেমস বন্ডের ফ্যাশন ও স্টাইল প্রাসঙ্গিক হয়ে আছে।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...