বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারকে দ্রুত আইসিজের আদেশ বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারকে দ্রুত আইসিজের আদেশ বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, সনদ লঙ্ঘনের কারণে আদালত মিয়ানমারকে কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে—সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে চলমান সংঘাত বন্ধ করা, গণহত্যা বা সনদে উল্লেখিত অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে করা এবং তাঁদের বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করা। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে না ঘটে, সে জন্য নিশ্চয়তা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণ ও পুনর্বাসনমূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মিয়ানমারের দমন–পীড়নের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করা, তাঁদের নিজ নিজ বাসস্থানে ফিরতে দেওয়া এবং বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনর্মিলিত করার বিষয় রয়েছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...