বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
৫ ধাপের ইউপি নির্বাচনে কোন ধাপে কোথায় ভোট, তালিকা প্রকাশসাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: পোশাক কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহতবায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডেমুশফিকের ভবিষ্যৎ নিয়ে কী বললেন শান্তপুলিশের ডিআইজি-এসপিসহ ১৭ কর্মকর্তার রদবদলরাজশাহী টিটিসিতে দুদকের অভিযানপ্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা: মামুনুল হকরোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজেপঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধনজাতীয় বিশ্ববিদ্যালয়ে নাশকতার অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা
বিজ্ঞাপন

পুলিশের ডিআইজি-এসপিসহ ১৭ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
পুলিশের ডিআইজি-এসপিসহ ১৭ কর্মকর্তার রদবদল

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই ইউনিটের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ টেলিকমের পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে। টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...