শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিখুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েননাটোরে কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরাগ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: এমপি সেলিম ভূঁইয়াপাঁচ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক, বিদায়ে আবেগাপ্লুত আশ্রয়দাতাঅ্যাকাউন্ট স্থগিতের অভিযোগে হায়দরাবাদ ও মুম্বাইয়ে মেটার কার্যালয়ে কংগ্রেসকর্মীদের বিক্ষোভ-ভাঙচুরইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন থেকে বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, ৩৫ আহতসোনাগাজীতে ডিএনসি করার পর গৃহবধূ আইসিইউতে, চিকিৎসায় অবহেলার অভিযোগভালো ঘুমের ৬ কারণ জেনে নিন
বিজ্ঞাপন

গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: এমপি সেলিম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: এমপি সেলিম ভূঁইয়া

এসব অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা অতীতের ঘটনা ভুলে যাইনি। তবে প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাব্যবস্থায় বিগত ১৭ বছরের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সেলিম ভূঁইয়া বলেন, ওই সময় পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষকদের দিয়ে এসব বিষয় লেখানো হয়েছে এবং শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। তাঁর দাবি, এ ক্ষেত্রে শিক্ষকদেরও ব্যবহার করা হয়েছিল।

১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপনের বিষয়ে নিজের আপত্তির কথা জানান। ওই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় মারা গেছেন, এমনকি অনেকের মরদেহ দাফন করার মতো লোকও পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...