বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র
বিজ্ঞাপন

আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী, জোর পাবে ব্যবসা-বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারত্ব

নিজস্ব প্রতিবেদক২৫ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম
আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী, জোর পাবে ব্যবসা-বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারত্ব

বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন অংশীদারত্বে নতুন গতি আনতে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী। টোকিও সফরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মধ্য দিয়ে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনের পথ আরও সুগম হবে। একই সঙ্গে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট অভিন্ন অগ্রাধিকারগুলো পুনর্ব্যক্ত করার সুযোগ তৈরি হবে এবং বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতার কার্যকারিতা নিয়েও আলোচনা করা সম্ভব হবে।

এদিকে নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতিমালার কারণে বাংলাদেশে বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহ বাড়ছে বলে জানিয়েছে জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ। দেশটি মূলত বিনিয়োগ পরিবেশের আরও উন্নয়ন, অবকাঠামো খাতের সহযোগিতা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদ সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

অর্থনৈতিক ফোরামে বক্তব্য ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক

সফরকালে প্রধানমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে’ মূল বক্তব্য দেবেন। জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, দ্বিপক্ষীয় বাণিজ্য বিস্তার এবং শিল্প খাতের সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচিতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সূচি রাখা হয়েছে।

এ ছাড়া জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

শিল্পপ্রতিষ্ঠান ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন

সফরসূচির অংশ হিসেবে চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর পাশাপাশি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়া শহরে বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার একটি কারখানা পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...