বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিন
বিজ্ঞাপন

আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা হলেও কমবে: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা হলেও কমবে: বিদ্যুৎমন্ত্রী

মিরানা মাহরুখ আরও বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুতের দাম স্টোরেজসহ ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ব্যাটারি ছাড়া খরচ পড়ে ৩ থেকে ৪ টাকা। ৪ ঘণ্টা ব্যাটারি যোগ করলেও খরচ ৮ টাকার নিচে থাকবে।

ব্যবসায়ীদের উদ্দেশে বিদ্যুৎ সচিব বলেন, সৌরবিদ্যুতের প্যানেলসহ অন্যান্য উপকরণের শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। এ সুবিধা ছয় মাসের জন্য নয়; কোনো কোনো পণ্যে ২০২৮ সাল পর্যন্ত এবং কোনো কোনো পণ্যে ২০৩০ সাল পর্যন্ত থাকবে।

সংবাদ সম্মেলনে বিপিডিপির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সৌরব্যবস্থা থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে।

পিজিসিবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় গ্রিড ২৫ থেকে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনে সক্ষম। সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নেওয়া সম্ভব।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...