বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিন
বিজ্ঞাপন

‘শ্রমিক আন্দোলনে দুষ্কৃতকারীদের বিশেষ উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
‘শ্রমিক আন্দোলনে দুষ্কৃতকারীদের বিশেষ উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে’

পোশাকশ্রমিকদের আন্দোলনের অন্তরালে দুষ্কৃতকারীরা বিশেষ উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে এবং তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর মিরপুর-১১ নম্বরে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের পুলিশ কমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ এ কথা বলেন।

ডিসি বলেন, কিছু দুষ্কৃতিকারী সবকিছু নষ্ট করার চেষ্টা করেছে। তারা মিরপুর-১১ নম্বরে সড়কে ব্যারিকেড দিয়েছিল। আপনারা দেখেছেন, আমরা কঠোর হাতে পরিস্থিতি দমন করেছি। প্রয়োজনে আরও কঠোর হব।

সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, এখন যারা মাঠে রয়েছে, তাদের কেউই প্রকৃত অর্থে গার্মেন্টস কর্মী বা শ্রমিক বলে মনে হচ্ছে না। তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মাঠে রয়েছে বলে আমাদের ধারণা। সে কারণে তাদের কঠোর হাতে দমনের প্রস্তুতি নিচ্ছি।

তৌহিদুল আরিফ বলেন, আপনারা দেখছেন, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেছে। এতে কতজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তা আমি এই মুহূর্তে সরাসরি বলতে পারছি না। কারণ, আমি এখনো মাঠে রয়েছি। আহত ও গ্রেপ্তারের সঠিক সংখ্যা পরে জানা যাবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...