দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। গত ১৫ নভেম্বর সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করতে বিমান বন্দরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
রাজনীতি থেকে আরও পড়ুন

