বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রীর অস্ত্র হাতে রাস্তায় নামা স্বরাষ্ট্রের ব্যর্থতা: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম
প্রতিমন্ত্রীর অস্ত্র হাতে রাস্তায় নামা স্বরাষ্ট্রের ব্যর্থতা: হাসনাত আবদুল্লাহ

মাদকবিরোধী পদক্ষেপে একজন প্রতিমন্ত্রীকে কেন অস্ত্র হাতে রাস্তায় নামতে হলো, সরকারের কাছে তার স্পষ্ট জবাব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই বিষ্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, মাদক দমনের মূল দায়িত্ব পুলিশ বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। রাষ্ট্রীয় এসব সংস্থা যদি নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করত, তবে একজন প্রতিমন্ত্রীর নিজে গিয়ে মাঠে নামার কোনো প্রয়োজন ছিল না। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে বলে মনে করেন তিনি।

মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য জানান, মাঠপর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হলে সেই দায় শুধু তাদের একার নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও সমানভাবে বর্তায়। সমস্যার স্থায়ী সমাধান করতে চাইলে দপ্তরগুলোর জবাবদিহি নিশ্চিত করা জরুরি; শুধু ইশরাক হোসেনকে সরিয়ে দিলেই সংকটের সমাধান হবে না।

হাসপাতালের শৌচাগার পরিদর্শনে প্রধানমন্ত্রীর যাওয়ার বিষয়টি সামনে এনে হাসনাত বলেন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ঠিকমতো দায়িত্ব পালন করলে খোদ সরকারপ্রধানকে যেমন শৌচাগার পরিদর্শনে যেতে হতো না, তেমনি একজন প্রতিমন্ত্রীকেও মাদকের বিরুদ্ধে নিজে অস্ত্র হাতে রাস্তায় নামতে হতো না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে তিনি আরও প্রশ্ন তোলেন, তাদের কার্যক্রম এভাবে চলতে থাকলে একসময় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামবে। তখন সরকার কী পদক্ষেপ নেবে এবং কাকে পদত্যাগ করিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকবে?

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...