বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙা ও রগ কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙা ও রগ কেটে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম (৩৫) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।

আহত আবুল কালামের পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে শাহাদাত ও এমদাদুল নামে স্থানীয় দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন তিনি। এ ঘটনার পর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল বিভিন্ন সময় আবুল কালামকে হুমকি দিয়ে আসছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ির একটি নির্জন স্থানে ডেকে নেন। সেখানে আগে থেকেই অবস্থান করা শাহজালালসহ ১০ থেকে ১৫ জন মিলে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...