বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জে গ্রেপ্তার

নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে থানার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ অক্টোবর নরসিংদী শহরের চৌয়ালায় আব্দুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু লাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য নরসিংদীর বিভিন্ন এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সদর থানা এলাকা এবং ঢাকার ধানমন্ডি থানা এলাকাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে, গত ২ অক্টোবর আব্দুল্লাহ ওরফে বাবুকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...