বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা
বিজ্ঞাপন

ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেষ রাতের দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিলু সদর উপজেলার শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে এবং বর্তমানে হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটে। ওই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়। সেই মামলার আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান চুয়াডাঙ্গা ডট নেটকে জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেপ্তার করা হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...