দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, সদস্য সচিবকে অব্যাহতি

তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ অর্থের বিনিময়ে দলীয় পদ-পদবি ও কমিটি বাণিজ্যের চেষ্টা করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে দেবিদ্বার ছেড়ে দাউদকান্দিতে রাজনৈতিক কার্যালয় বা অবস্থানকেন্দ্র গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তাঁর ধারণা।
সাবেক চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির রাজনীতিতে দেবিদ্বারের অভিভাবক উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, তাঁকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি করা হয়েছে। তাঁর দল থেকে বহিষ্কারের একটি চিঠি প্রকাশিত হলেও কেন্দ্রীয় কার্যালয়ের রেজিস্টারে থাকা সারা দেশের ২২৪ জন বহিষ্কৃত নেতার তালিকায় তাঁর নাম নেই বলে দাবি করেন তিনি। একটি পক্ষ মঞ্জুরুল আহসান মুন্সী ও তাঁর অনুসারীদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আবুল কালাম আজাদ। তবে অব্যাহতির পরও নির্ধারিত সময়ে তাঁদের কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

