বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

খুলনায় চাঁদার দাবিতে একের পর এক প্রতিষ্ঠান ভাঙচুর, হুইপ বকুলের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
খুলনায় চাঁদার দাবিতে একের পর এক প্রতিষ্ঠান ভাঙচুর, হুইপ বকুলের উদ্বেগ

গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরের শামসুর রহমান রোডের আব্দুল্লাহ প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। ক্যানসারের নমুনা সংগ্রহের বিষয়কে কেন্দ্র করে হামলা হয়েছে বলে প্রথমে জানা গেলেও পরে চাঁদার বিষয়টি সামনে আসে। ভাঙচুরের সময় সন্ত্রাসীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায়ও মামলা হয়নি।

এর চার দিন পর শনিবার দুপুরে খানজাহান আলী রোডের অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা হয়। প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সম্প্রতি কারাগার থেকে বের হওয়া একটি সন্ত্রাসী বাহিনীর এক সদস্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে হুমকি দেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নগরে আরও অনেক ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল রয়েছে, যেখানকার কর্তৃপক্ষ মানসম্মান ও প্রাণের ভয়ে নীরবে চাঁদা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসির ব্যবস্থাপককে মুঠোফোনে হুমকি দেওয়া হয়। ভয়ে ব্যবস্থাপক পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে ফার্মেসিটি বন্ধ রেখেছেন মালিক।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে হামলার ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। সন্ধানীর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...