বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

১ কেজি লবণ, ১৫০ গ্রাম সোডা খেয়ে যাকে-তাকে কামড়াচ্ছেন ৭৫ বয়সী বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
১ কেজি লবণ, ১৫০ গ্রাম সোডা খেয়ে যাকে-তাকে কামড়াচ্ছেন ৭৫ বয়সী বৃদ্ধ

সুজিত চন্দ্র পাল আরও বলেন, শুক্রবার বিকেলে বাবাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে মমেক হাসপাতালে পাঠান। ওই দিন রাতেই তাঁকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেন দেওয়া হয়। এখনো তিনি নিজে থেকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে সেখানে শয্যা খালি না থাকায় ভর্তি করা সম্ভব হয়নি। শয্যার জন্য আবেদন করা হয়েছে। আজ রোববার মাঝেমধ্যে ডাকলে তিনি সাড়া দিচ্ছেন।

সুজিত চন্দ্র পালের অভিযোগ, তাঁর বাবার ক্ষতি করার উদ্দেশ্যে টাকার প্রলোভন দেখিয়ে তাঁকে লবণ ও সোডা খাওয়ানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিল্টন পাল ও পিয়াস পালের বিরুদ্ধে আগামীকাল সোমবার থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে লক্ষণ পালকে জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনেরা। অতিরিক্ত পরিমাণে লবণ ও সোডা খাওয়ার কারণে তাঁর মস্তিষ্কে প্রভাব পড়েছে। ফলে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে মমেক হাসপাতালে পাঠানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...