বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ এএম
ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা

বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল কর্তৃপক্ষ। এ লক্ষ্যে হলের রবীন্দ্রভবন প্রাঙ্গণে নির্মাণাধীন স্থায়ী প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রতিমাটির নির্মাণকাজ শেষ হলে এটি বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা হিসেবে স্বীকৃতি পাবে বলে আশা করছে হল প্রশাসন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. সুকমল বড়ুয়া এবং জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল।

অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল বলেন, ‘এবারের মতো শান্তিপূর্ণ দুর্গাপূজা আমার জীবনে দেখিনি। এত সুন্দরভাবে আমরা আমাদের উৎসব নির্বিঘ্নে পালন করতে পারছি। এ জন্য বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

প্রতিমাটির আকার ও বিশ্বরেকর্ড গড়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমেরিকায় ১৯ ফুট উচ্চতার সরস্বতী মূর্তি রয়েছে। আমাদের এই মূর্তির কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী মূর্তি। এ জন্য আমরা গিনেস বুক কর্তৃপক্ষকে জগন্নাথ হলের সরস্বতী পূজা দেখার আমন্ত্রণ জানিয়েছি। ভারত কেন, পৃথিবীর অন্য কোনো দেশেই এতগুলো সরস্বতী পূজা হয় না। এটি শুধু বাংলাদেশেই সম্ভব।’

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী। তবে প্রকৃত অর্থে সমৃদ্ধ হওয়ার জন্য শুধু ভালো ফলাফল অর্জন যথেষ্ট নয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়াও জরুরি।

তিনি আরও বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। এ দেশ শুধু মুসলমানদের কিংবা হিন্দুদের নয়, বাংলাদেশ সবার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।’

জগন্নাথ হলের রবীন্দ্রভবন প্রাঙ্গণে নির্মাণাধীন প্রতিমাটির কাজ সম্পন্ন হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা হিসেবে স্বীকৃতি অর্জনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করছে হল কর্তৃপক্ষ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...