বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

চার ছাগল চুরির বিচার চেয়ে রাস্তায় মাইক নিয়ে ঘুরছেন ঝালমুড়ি বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
চার ছাগল চুরির বিচার চেয়ে রাস্তায় মাইক নিয়ে ঘুরছেন ঝালমুড়ি বিক্রেতা

নেশার টাকা জোগাড় করতে এক বৃদ্ধের শেষ সম্বল চারটি ছাগল চুরির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় কোনো প্রতিকার না পেয়ে এবং স্থানীয়দের নীরবতায় ক্ষোভ-অভিমানে নিজেই মাইক ভাড়া করে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন ওই বৃদ্ধ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

বৃদ্ধের নাম বুদু মিয়া (৫৫)। পেশায় তিনি একজন ক্ষুদ্র ঝালমুড়ি বিক্রেতা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালমুড়ি বিক্রি করে অতি কষ্টে টাকা জমিয়ে চারটি ছাগল লালনপালন করছিলেন বুদু মিয়া। রোববার দুপুরে এলাকার কয়েকজন মাদকসেবী নেশার টাকা জোগাড় করতে তার চারটি ছাগল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। এ ঘটনায় স্থানীয়দের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাননি তিনি। এমনকি চুরির সময় ঘটনাটি দেখতে পেয়েও মাদকসেবীদের ভয়ে কেউ মুখ খোলেননি বা প্রতিবাদ করেননি বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর এমন নীরবতায় ক্ষোভ ও অভিমান থেকে সোমবার দুপুরে নিজের টাকায় একটি হ্যান্ডমাইক ভাড়া করেন বুদু মিয়া। এরপর শিবপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, রাস্তাঘাট ও গ্রামে ঘুরে মাদকসেবীদের বিরুদ্ধে এবং ছাগল চুরির প্রতিবাদে মাইকিং শুরু করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...