বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

চাঁদাবাজি মামলায় ফরিদপুরের ৪ সাংবাদিক পরিচয়ধারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
চাঁদাবাজি মামলায় ফরিদপুরের ৪ সাংবাদিক পরিচয়ধারী কারাগারে

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর করা চাঁদাবাজি মামলায় সাংবাদিক পরিচয়ধারী চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার ১৫ নম্বর সিএমএম আদালতে আসামিরা হাজির হলে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক নাজমিন আক্তার। এর আগে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

কারাগারে পাঠানো চারজন হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (৪০), ওবায়দুল মোল্যার ছেলে ওয়াহিদ্জ্জামান মোল্যা (৪৭), সালথা উপজেলার মাঝারদিয়া পূর্বপাড়া গ্রামের সাকিবুল ইসলাম সাকিব (৩২) এবং রাজবাড়ী সদর উপজেলার পাঠশালকাঠি এলাকার মুরাদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা ও সিআইডি কর্মকর্তা মো. রাজ্জাক হোসেন খানের স্ত্রী আয়শা আক্তার (২৬) ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...