বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

গোয়ালঘর থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
গোয়ালঘর থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের মোংলায় একটি বসতবাড়ি থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা সাপটিকে নিরাপদে সুন্দরবনের গহিন বনে অবমুক্ত করেন।

সোমবার (৯ নভেম্বর) সকালে মোংলার সুন্দরবন ইউনিয়নের আগলাদিয়া গ্রামের মোস্তফা শেখের বাড়ির গোয়ালঘর ও রান্নাঘরের পাশে অজগরটি দেখতে পান পরিবারের সদস্যরা। বিশাল আকৃতির সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা সতর্কতার সঙ্গে সাপটিকে ঘিরে রাখেন, যাতে এটি লোকালয়ে ছড়িয়ে পড়তে না পারে কিংবা কেউ এর ক্ষতি করতে না পারে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের ভিটিআরটি সদস্যরা। তারা দক্ষতার সঙ্গে অজগরটি উদ্ধার করেন। বন বিভাগ সূত্র জানায়, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। পরে সেটিকে সুন্দরবনের গভীর বনে অবমুক্ত করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, খাবারের সন্ধানে প্রায়ই অজগর লোকালয়ে চলে আসে। বিশেষ করে হাঁস-মুরগি, ছাগল ও ইঁদুরের টানে এগুলো বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়। আগলাদিয়া গ্রামটি সুন্দরবনের কাছাকাছি হওয়ায় এ এলাকায় মাঝেমধ্যেই বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...