চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি, জ্বলছে আগুন

গৃহকর্তা মো. আবদুল্লাহ জানান, প্রায় দুই মাস আগে বাড়ির সামনে টিউবওয়েলটি স্থাপন করা হয়। তবে টিউবওয়েল থেকে চাহিদা অনুযায়ী পানি উঠছিল না। পরে সেটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেই হঠাৎ টিউবওয়েলের নিচ থেকে পানি উঠতে শুরু করে। একপর্যায়ে পানির সঙ্গে আগুনও বের হতে দেখা যায়। বর্তমানে টিউবওয়েলের মুখ দিয়ে ঝরনার মতো পানি ও আগুন বের হচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দারুণ কৌতূহল তৈরি হয়েছে। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে মানুষ ঘটনাটি দেখতে আসছেন।
এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন জানান, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

