তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনের সড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক খুঁটিতে ঘটনাটি ঘটে।
সারাদেশ থেকে আরও পড়ুন

