বাকৃবিতে ছাত্রলীগ নেতাকে আটক করল ছাত্রদল, অপরাধের প্রমাণ না পেয়ে ছেড়ে দিল প্রশাসন

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। গতকাল বাকৃবির রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকার সময় ছাত্রলীগ নেতা ফাহিম শাহরিয়ার রিফাতকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, ‘জব্বারের মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় কয়েকজন শিক্ষার্থী রিফাতকে আটক করেন। পরে তাঁকে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করা হয়।’
সারাদেশ থেকে আরও পড়ুন

