বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

ঢাকায় বিএনপি কার্যালয়ের পাশে মিলল ৬টি তাজা ককটেল

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
ঢাকায় বিএনপি কার্যালয়ের পাশে মিলল ৬টি তাজা ককটেল

রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৩) সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এসব ককটেল উদ্ধার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসআরবি জানায়, দুপুরে ওই এলাকার এক পথচারী পরিত্যক্ত একটি বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে এসআরবি-৩-কে জানানো হলে ব্যাটালিয়নের একটি দল ও বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে এলাকাটি ঘিরে সতর্কতার সঙ্গে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিটের তত্ত্বাবধানে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...