বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

এমপি গাজী নজরুলের আসন শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
এমপি গাজী নজরুলের আসন শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দিয়েছে সচেতন নাগরিক সমাজ। গণস্বাক্ষর সংগ্রহ শেষে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন আয়োজকেরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবন্দি থাকায় শ্যামনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে এলাকার মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন আয়োজকেরা।

তারা বলেন, সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর জনপ্রতিনিধিত্ব প্রয়োজন। এসব সমস্যা সমাধানে নির্বাচিত জনপ্রতিনিধির সক্রিয় ভূমিকা জরুরি।

লিখিত বক্তব্যে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ, তার কারাবন্দি থাকা এবং সংসদ সদস্য পদ নিয়ে চলমান পরিস্থিতির বিষয়েও আলোচনা করা হয়। আয়োজকেরা বলেন, জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করলেও শ্যামনগরের মানুষের প্রতি দলের দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। আসনটির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘসূত্রতা জনমনে নানা প্রশ্ন তৈরি করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...