ট্রাক্টরের তেল ফুরিয়ে বিপাকে চোর, আগন্তুককে ভুলিয়ে মোটরসাইকেল নিয়ে চম্পট, অতঃপর...

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোরে মাদারগঞ্জের মিলনবাজার থেকে বডিসহ একটি সোনালিকা ব্র্যান্ডের মাহেন্দ্র ট্রাক্টর চুরি করে তামিম। পরে জোড়খালী ইউনিয়নের বারইপাড়া চৌরাস্তা মোড়ে ট্রাক্টরটির তেল শেষ হয়ে যায়। এ সময় কর্ণিবাড়ী ইউনিয়নের ছোঁনপচা চরের লিটন ব্যাপারীর সঙ্গে তার দেখা হয়।
তামিম লিটনের মোটরসাইকেলে চড়ে তাঁর ভায়রার বাড়ি পর্যন্ত যায়। পরে তাকে বটতলায় নামিয়ে দেওয়ার অনুরোধ করে। তখন লিটন তাঁর ছোট ভাতিজাকে মোটরসাইকেলে করে তামিমকে বটতলায় নামিয়ে দিতে বলেন। তবে পথে তামিম লিটনের ভাতিজাকে ধাক্কা দিয়ে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

